চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশী-বিদেশী ছবিসহ ঈদে বঙ্গে যা থাকছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ঈদ আয়োজনে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে ৭দিন ব্যাপী নানা আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। এই আয়োজনে থাকছে, বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় চাইনিজ ড্রামা সিরিজ এলিয়েন গার্লফ্রেন্ড-এর নতুন সিজন।

আরও থাকছে জাজ মাল্টিমিডিয়ার গতবছরের অন্যতম আলোচিত বাংলাদেশি ভৌতিক সিনেমা ‘জ্বীন’। পূজা চেরি, সজল নূর, জিয়াউল রোশান প্রমুখ অভিনীত এই সিনেমাটি এই প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।

১২ এপ্রিল আসছে দক্ষিণ ভারতের নাগা চৈতন্য এবং জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর ফারহান কুরেশিখ্যাত অভিনেতা আর. মাধবন অভিনীত অ্যাকশন থ্রিলার মুভি ‘সব্যসাচী’। সিনেমাটি সম্পূর্ণ বাংলা ভাষায় ডাবিংয়ে দেখা যাবে।

বঙ্গ-এর নিয়মিত প্রজেক্ট ‘বঙ্গ বেসড অন বুকস’-এর নতুন নাটক গর্ভ। লেখক ফজলে খোদা রায়হানের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহাবুব ও তাসনিয়া ফারিণ। নাটকটি ১৩ই এপ্রিল ফ্রি-তে দেখা যাবে!

১৪ ও ১৬ই এপ্রিল আসছে বিখ্যাত হলিউড সুপারহিরো মুভি সিরিজ স্পাইডার ম্যানের নতুন দুইটি মুভি ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান ২’ ও “স্পাইডার ম্যানঃ হোমকামিং” সম্পূর্ণ বাংলা ভাষায়। ১৫ এপ্রিল আসছে আরেকটি সাউথ ইন্ডিয়ান মুভি “দুই পুরুষ’।

Reneta

৭ দিনব্যাপী এই আয়োজনের পাশাপাশি বঙ্গ-তে আরো থাকছে জনপ্রিয় কাজল আরেফিন অমি’র হোটেল রিল্যাক্স, অসময় ও দুঃখিত নিয়ে একটি বান্ডেল প্যাকেজ। নায়িকা পরীমনি অভিনীত সিনেমা পাফ ড্যাডি, বুকিং ও রক্ত নিয়ে আরেকটি বান্ডেল প্যাক। উভয়ের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বঙ্গ নিয়ে এসেছে ‘স্টুডেন্ট ডিসকাউন্ট প্যাক’। এই প্যাকে স্টুডেন্টরা মাত্র ৩০ টাকায় পুরো মাসের বঙ্গ সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।

ঈদের এই বিশাল ও ভিন্নধর্মী আয়োজন নিয়ে বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “বঙ্গ প্রতিটা উৎসবেই কিছু না কিছু স্পেশাল করার চেষ্টা করে। ৭ দিনের এই ঈদ আয়োজন সেরকমই একটি পদক্ষেপ। আশাকরি দর্শকদের আমাদের এই আয়োজন খুব ভালো লাগবে। আগামী ৯ এপ্রিল থেকে ৭টি কন্টেন্ট নিয়ে এই আয়োজন শুরু হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর মাধবনজিয়াউল রোশানজ্বিন’তাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবপূজা চেরীবঙ্গসজল নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষবরণ

জুন ১৫, ২০২৬

‘কুখ্যাত অপরাধী’ হিসেবে বেনজিরের মামলা পরিচালনা হবে কঠোরভাবে: চিফ প্রসিকিউটর

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপে অভিষেক ম্যাচে বেঞ্চ থেকে শুরু করবেন ইয়ামাল

জুন ১৫, ২০২৬

যানজট কমাতে রাজধানীর ৩ বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT