চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, পাওয়া গেল চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিস্ফোরণের স্থান পাশে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও চিঠির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং বোমা ডিসপোজাল স্কোয়াডসহ দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।

এসময় দূতাবাস থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি খালি জমিতে পুলিশ ইসরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লিখা একটি চিঠি খুঁজে পায়। চিঠির সঙ্গে মোড়ানো একটি পতাকাও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি পর্যবেক্ষণ করেছে এবং উদ্ধার করা বেশ কিছু প্রমাণ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Banglabid

ইসরায়েলের ডেপুটি  রাষ্ট্রদূত ওহাদ নাকাশ কাইনার বলেছেন, দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের সমস্ত কর্মীরা নিরাপদ আছেন। আমাদের কূটনীতিকরা নিরাপদ আছেন। আমাদের নিরাপত্তা দল কাজ করছে। দিল্লির স্থানীয় নিরাপত্তা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

অন্যদিকে ঘটনার পর মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় চাবাদ হাউসে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। দূতাবাসের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণ করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি দূতাবাসদূতাবাসবিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT