বাংলাদেশ

মগবাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণ

নিরাপত্তা কর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা কর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে নজরদারি করছেন, পেছনে দোকান ও মানুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মগবাজারে একটি ফার্মেসির সামনে রাখা প্লাস্টিক ড্রামের ভেতর বোমা বিস্ফোরণে প্রকৌশলীসহ দুই পথচারী আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিকট শব্দে বিস্ফোরণের সময় ড্রামটি চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। এতে ফার্মেসির সামনের কাঁচ ভেঙে যায়। ঘটনার পর পরই পালিয়ে যায় ফার্মেসির লোকজন।

বিস্ফোরিত বোমাটি বেশ শক্তিশালী ছিল বলে জানায় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা অপরাধ বিভাগের ডিসি শহিদুল্লাহ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশ বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছে। আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ও বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিষয়:বোমা বিস্ফোরণ মগবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…