বিনোদন

ছবিতে রাকুল-জ্যাকির বিয়ে

রাকুল ও জাকিরের বিবাহের সুন্দর মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকুল ও জাকিরের বিবাহের অনুষ্ঠানে তাদের হাস্যোজ্জ্বল মুখ ও ঐতিহ্যবাহী পোশাক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের নির্মাতা ও অভিনেতা জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাঞ্জাবি আর সিন্ধি- দুই রীতি মেনে তারা বিয়ে করলেন।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর চার হাত এক হলো রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানির। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বিয়ের আয়োজন বসেছিল রাকুল-জ্যাকির।

রাকুল ও জ্যাকির বিয়ের সময় আনন্দের মুহূর্ত, পারিবারিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের বেশ কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাকুল-জ্যাকি দুজনেই। ক্যাপশনে লিখেছেন, ‘এখন থেকে আমার এবং চিরদিনের জন্য।’

দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের পাশাপাশি একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন বিয়েতে। এই তালিকায় ছিলেন শিল্পা শেঠি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ।

গত শনিবার রাতেই সপরিবার গোয়ায় উড়ে গিয়েছেন হবু বর-কনে। সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদের পাশাপাশি বিয়ের সমস্ত উদযাপনই হয়েছে গোয়াতে। তবে এখন পর্যন্ত নবদম্পতি বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি।

২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমনভাবে আলোচনা না করলেও কখনও সে ভাবে লুকোছাপাও করেননি তারা।

বিষয়:জ্যাকি ভাগনানি রাকুল প্রীত সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…