চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিওয়ালিতে বলি তারকারা কে কী করলেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
বলিউড তারকারা দিওয়ালিতে বিভিন্ন রঙিন পোশাক ও সাজে উপভোগ করছেন উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিপাড়ায় বেশ কিছু দিন ধরেই চলছে দিওয়ালি উদযাপন। বলি তারকাদের ঘরে ঘরে হয়েছে প্রি-দিওয়ালি পার্টি। তবে আলোর উৎসবের এই সময়টায় হাতে কাজ রাখেন না বলি তারকারা। পরিবারের সঙ্গেই কাটান দিওয়ালি।

এ বছর দীপাবলিতে দেখা মেলেনি রণবীর সিং-দীপিকা পাডুকোনের। চলতি বছরেই মা-বাবা হয়েছেন তারা। অনেকেই ভেবেছিলেন, উৎসবে কন্যার ঝলক দেখাতে পারেন তারা। তবে সে পথে হাঁটেননি যুগল। রণবীর-আলিয়াকে দেখা গিয়েছে এক ঝলক। শাশুড়ি নীতু কাপুরের বাড়ি যাওয়ার পথে। এ বছর দেখা মেলেনি ভিকি-ক্যাটেরও।

এদিকে গত কয়েক দিন ধরেই দিল্লিতে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। স্বামী রাঘব চাড্ডা ও শ্বশুরবাড়ির সকলের সঙ্গে দিওয়ালির দিনটা কাটালেন অভিনেত্রী। আলোর উৎসবে অভিনেত্রী সেজেছিলেন সবুজ রঙের আনারকলিতে। সঙ্গে ছিল মানানসই গহনা।

Banglabid

বিয়ের পর দ্বিতীয় দিওয়ালি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানীর। শোানা যাচ্ছে, দিল্লিতে শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে আলোর উৎসব কাটালেন সিড-কিয়ারা।

সদ্য নিজেকে ‘সিঙ্গল’ বলে ঘোষণা করেছেন অর্জুন কাপুর। মালাইকা আরোরার সঙ্গে প্রেম ভেঙেছে তার। দিওয়ালিতে দুই বোন ও বাবার সঙ্গে দেখা গেল অভিনেতাকে।

এ বছরের দিওয়ালি অন্য বারের তুলনায় স্পেশাল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে। ‘স্ত্রী ২’-এর সাফল্যের সঙ্গে সঙ্গে প্রায় হইহই রব শ্রদ্ধাকে নিয়ে বলিপাড়ায়। যদিও যে কোন উৎসব বাড়িতেই ঘরোয়া ভাবে উদ্‌যাপন করতে ভালবাসেন অভিনেত্রী। দিওয়ালিতে বাবা শক্তি কাপুরের সঙ্গে পোষ্যকে সঙ্গে নিয়ে দেখা গেল শ্রদ্ধাকে।

Reneta

দিওয়ালির সন্ধ্যায় বেগনি চুড়িদারে নজরকাড়া রানি মুখার্জি। তাকে দেখা গেল বাড়ির কালীপুজোয়। কখনও ছোটদের সঙ্গে হইহই করেছেন, কখনও আবার দর্শনার্থীদের আপ্যায়ন করেছেন। যদিও মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় দেখা যায়নি কাজলকে। তবে, বোন তানিশা হাজিরা দিয়েছেন।

অভিনেত্রী রাশমিকা মান্দানাও বাড়ি থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সামনে তার ‘পুষ্পা ২’ ছবির মুক্তি। তার আগে আলোর উৎসবে একেবারে ছিমছাম সাজে দেখা গেল অভিনেত্রীকে। চর্চিত প্রেমিক বিজয় দেবোরাকোণ্ডাকে দেখা গেল তার পরিবারের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিওয়ালিবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন

পরবর্তী

‘বাচসাস’ এর নির্বাচন আজ

পরবর্তী
বাচসাসের নির্বাচন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাচসাস’ এর নির্বাচন আজ

বাংলাদেশি নারী ও পুরুষের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'তার সাথে আমার শেষ স্মৃতিটি ছিল তার সেই হাসি মুখটি'

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT