চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী নেতার ওপর দলবদ্ধ হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
অন্যান্য, রাজনীতি, শিক্ষা
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে বৈষম্যবিরোধী নেতার ওপর হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক লিখন ইসলাম নাহিদের ওপর একই কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ মে) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শামস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

হামলার অভিযোগে বলা হয়, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ফরহাদ পাটোয়ারীসহ একদল সন্ত্রাসী কলেজ অধ্যক্ষের কার্যালয়ের ভিতর থেকে ছাত্রলীগের ন্যায় সন্ত্রাসী কায়দায় বেধরক মারতে মারতে টেনে হিচঁড়ে বাইরে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয় তারা, শিক্ষকদের উপস্থিতিতেই অতর্কিত ও কাপুরুষোচিত হামলা চালিয়েছে।

Banglabid

বিবৃতিতে বলা হয়, এই হামলা শুধু একজন ছাত্রনেতার ওপর নয়, বরং এটি একটি গণতান্ত্রিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কণ্ঠরোধের উদ্দেশ্যে চালানো একটি পরিকল্পিত আক্রমণ। শিক্ষাপ্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্দোলনের অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত, কিন্তু এ ধরনের বর্বর হামলা সেই অধিকারকে লঙ্ঘন করে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং কলেজ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী নেতার ওপর হামলার নথিপত্র ও চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ ঘটনায় রাজধানীর সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক রুবেল, তৌহিদুল ইসলাম তৌহিদ ও আপন খানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেবিষয়ে ৭ দিনের মধ্যে কলেজ প্রশাসনের কাছে লিখিত জবাব দাখিল করার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ সাক্ষরিত এক নোটিশে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

Reneta

উল্লেখ্য, বিগত কয়েকদিন আগে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শামস উদ্দিনকে ‘কলিজা ছিঁড়ে নেওয়ার প্রকাশ্য হুমকি’ দিয়েছিলেন। এরমধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সভাপতির উপর হামলার ঘটনা ঘটলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র নেতাবৈষম্যবিরোধী নেতার ওপর হামলাসোহরাওয়ার্দী কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সবার কাছে ভালো ও উল্লেখযোগ্য কাজের উদাহরণ হতে চাই’

পরবর্তী

শেখ সাদীর স্বপ্নপূরণ, ন্যানসির সঙ্গে ‘দুষ্টু মন’!

পরবর্তী
ন্যানসির সঙ্গে শেখ সাদীর ছবি, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ সাদীর স্বপ্নপূরণ, ন্যানসির সঙ্গে ‘দুষ্টু মন’!

সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত, পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণকবর শনাক্তকরণসহ ৫ দাবি জুলাইয়ের দুই সংগঠনের

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT