জনপদ

টাঙ্গাইলে ভাসমান অবস্থায় অজ্ঞাত যু‌ব‌কের মর‌দেহ উদ্ধার

টাঙ্গাইলে নদীর পাড়ে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ, হাজারো মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে নদীর পাড়ে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে আসা মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গ‌াইলের ভুঞাপুরে বিলের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুব‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

শ‌নিবার (২৯ জুলাই) বেলা ১২টার দি‌কে জামালপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপ‌জেলার আমুলা বি‌লের রেল ব্রিজের নিচ থে‌কে ভাসমান মর‌দেহ উদ্ধার ক‌রে থানা পু‌লিশ।

স্থানীয়রা জানান, মাছ ধরার জাল ফেলতে গিয়ে তারা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে মরদেহটি দেখে মানুষের ভীর জমে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ছেলেটি এলাকার কেউ নন এবং মরদেহের মাথায় আঘাতের চিহ্ন থাকায় তাদের দাবী দুর্বৃত্তরা বেশ কয়েকদিন আগে অন্য কোথায় হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে।

এ বিষয়ে ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ ফ‌রিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ভাসমান অবস্থা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত প্রতি‌বেদন পে‌লেই প্রকৃত ঘটনা জানা যাবে।

 

বিষয়:টাঙ্গাইল যুবকের মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…