জনপদ

শেরপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেরপুর জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর জেলার মানচিত্র ও অবস্থান দেখানো হয়েছে, যেখানে শহরটির অবস্থান চিহ্নিত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এক অটোরিকশা চালকের ঘরের মেঝে থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন থেকে সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে চরশেরপুরের রামকৃষ্ণপুর গ্রামের অটোরিকশা চালক হেলাল মিয়ার ঘরের মেঝেতে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এসময় ঘরে কেউ ছিলেন না। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মো. মিজানুর রহমান ভূঁঞা নারীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিষয়:লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…