জনপদ

হবিগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

জনতা পুকুরের পাশে দাঁড়িয়ে মৃতদেহ উদ্ধারের দৃশ্য দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফি এলাকার পুকুর থেকে নিখোঁজের একদিন পর সাজন দাশ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাজন দাশ শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা রবিন্দ্র দাশের ছেলে। সে হবিগঞ্জ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পুরানমুন্সেফি রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে ভাসমান মরদেহটি স্থানীয় লোকজন ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাজন পানিতে ডুবে মারা গেছে। সুরতহাল রিপোর্টে তার শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে সে কি ভাবে মারা গেছে।

বিষয়:স্কুলছাত্রের লাশ উদ্ধার হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…