অপরাধ

নিজ ঘর থেকে ২ সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার

একটি নারী ও শিশুর ছবি, যারা দুর্ঘটনায় আহত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নারী ও শিশুর ছবি, যারা দুর্ঘটনায় আহত হয়েছে, আশেপাশে অন্যান্য মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিজ ঘর থেকে মুনিরা (২৫) নামের এক গৃহবধূসহ দু’সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী শাহেদ পলাতক রয়েছে বলে জানা গেছে।

শনিবার (৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার দেউলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকতৈল (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুনিরা (২৫), বড় ছেলে মুশফিক (৫) এবং ছোট ছেলে মাশরাফি (২)। স্বামী শাহেদ একজন মাদকসেবী এবং এলাকায় চুরি করে বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসীরা বলেন, ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় মায়ের লাশ ও শিশু ছেলেদের লাশ বিছানায় পড়ে ছিল। পরে আমরা পুলিশে খবর দিয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দু’সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করতে পারেন। তবে এলাকাবাসীদের ধারণা, স্বামী শাহেদ তার স্ত্রী এবং ছেলেদের হত্যা করে পালিয়ে গেছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘাতক স্বামী শাহেদের বিচার চান। শাহেদের বাবা এলাকার সাবেক মেম্বার মো. ফজলু মিয়া।

বিষয়:আত্মহত্যা টাঙ্গাইল হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…