জনপদ

নারায়ণগঞ্জে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিহত শিশুর মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আকলিমা আক্তার আলিফা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার মিয়ার ভাড়াবাসার গলির রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিফা ওই এলাকার আলী মিয়ার মেয়ে ও দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, গতকাল দুপুরের পর আলিফা বাসা থেকে বের হয়। পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ জানান, নিহত শিশুটির মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিষয়:নারায়ণগঞ্জ ‌নি‌খোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…