কুড়িগ্রাম

কু‌ড়িগ্রা‌মে নিখোঁজ শিশুসহ ২ জনের লাশ উদ্ধার

কু‌ড়িগ্রা‌মে নিখোঁজ শিশুসহ ২ জনের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ জু‌য়েল মিয়া (৮) না‌মের এক শিশুর লাশ উদ্ধার করে‌ছে পুলিশ। এছাড়া জেলার রাজারহা‌টে মাছ ধর‌তে গি‌য়ে নি‌খোঁজ হওয়া রফিকুল ইসলামের (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রফিকুল ইসলামকে উপজেলার সিংগেরডাবরী দোলায় একটি ব্রিজের পাশে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এর আগে বুধবার বি‌কে‌লে সিংগারডাবরী দোলায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নি‌খোঁজ হন‌ তি‌নি।

রফিকুল ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের মৃত অকিম উদ্দিনের ছেলে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম‌্যান আব্দুল কুদ্দুস প্রামা‌নিক।

এলাকাবাসীর বরাত দি‌য়ে ইউপি চেয়ারম‌্যান জানা‌ন, রফিকুল ইসলাম শৌ‌খিন মাছ শিকা‌রি। বুধবার বি‌কে‌লে সিংগারডাবরী হাটের দোলায় বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নি‌খোঁজ হন‌। তি‌নি মৃগী‌রো‌গি ছিলেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, এ বিষ‌য়ে এক‌টি ইউডি মামলা হ‌য়ে‌ছে। স্বজন‌দের কোন অভিযোগ না থাকায়, প্রাথ‌মিক সুরতহাল শে‌ষে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়।

এদি‌কে, চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে জু‌য়েল মিয়া না‌মে আট বছ‌রের এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হ‌য়। শি‌শু‌টি নাগেশ্বরী উপজেলার বাঘমারা গ্রা‌মের আলম মিয়ার ছে‌লে ব‌লে জানা গে‌ছে।

এর আগে গতকাল বুধবার নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে গি‌য়ে আপন ভাই-বোনসহ চারজন শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি ক‌রে তিন শিশু‌কে উদ্ধার করা সম্ভব হ‌লেও এক শিশু নি‌খোঁজ র‌য়ে‌ছে। এর ম‌ধ্যে বৃহস্প‌তিবার জু‌য়ে‌লের লাশ ভাস‌মান অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন চিলমারী ম‌ডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ।

বিষয়:কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদ লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…