চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক ওয়ার’ ছবির আইটেম গানে ববি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

নায়িকা হিসেবে পরিচিত মুখ ইয়ামিন হক ববি এবার আইটেম গান নাচলেন। মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক ওয়ার’ (মিশন এক্সট্রিম পার্ট-২) ছবির একটি গানে দেখা যাবে এই নায়িকাকে। কদিন আগেই গানটির শুটিং সম্পন্ন হয়েছে। জানা গেছে, ববির পারফর্মে এই গানটির নাম ‘চালাও গুলি’।

রোববার সন্ধ্যায় ‘ব্ল্যাক ওয়ার’ ছবির পরিচালক সানী সানোয়ার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, গত সোমবার গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

কোরিওগ্রাফি করেছেন মোফাসসেল হোসেন আলিফে, সুর সংগীত করেন মীর মাসুম। সানী সানোয়ার বলেন, গানটি ছবির গল্পের পার্টে রাখা হয়েছে। একেবারে ফুল কর্মাসিয়াল ফ্লেভারের গান। দর্শকদের আনন্দ দেয়ার প্রয়াস। চলতি মাসেই ইউটিউবে ববির এই আইটেম গানটি প্রকাশ করা হবে।

নায়িকা হিসেবে ডজন খানের ছবিতে অভিনয় করলেও এই প্রথম অন্যের ছবির আইটেম গানে নাচলেন ববি। তিনি বলেন, সানী সানোয়ার ভাইয়ের সঙ্গে সখ্যতার কারণে কাজটি করেছি। গানটিতে পারফর্ম করে আমি বেশ এনজয় করেছি। আমার বিশ্বাস, ছবিতে এই গান বাড়তি চমক যোগ করবে।

গত বছর মুক্তি পেয়েছিল ‘মিশন এক্সট্রিম’। সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন ফয়সাল আহমেদ। জঙ্গিবাদ দমনের গল্পে এই ছবি প্রথম পার্টে কিছুটা রহস্য রেখেই শেষ হয়। জানানো হয়েছিল, ‘ব্ল্যাক ওয়ার’ নামে দ্বিতীয় পার্ট আসবে। মুক্তি পাবে ২০১৩ সালের ৬ জানুয়ারি।

গেল সপ্তাহে প্রকাশিত টিজার বলে দিচ্ছে, রহস্য, সাসপেন্ট, অ্যাকশন, থ্রিলারে ভরপুর ‘ব্ল্যাক ওয়ার’ নতুন বছরের প্রথম ছবি হিসেবে আলোচিত হতে পারে! দর্শকের ধারণা এমনটাই।

Reneta

ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইটেম গানআরিফিন শুভববিব্ল্যাক ওয়ারলিড বিনোদনসানী সানোয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT