‘অ্যানিমেল’ ছবিতে ববি দেওল মাত্র ১৫ মিনিট স্ক্রিনে থেকেই নজর কেড়ে নিয়েছেন। ববির কামব্যাক যেন ঝড় তুলেছে। শোনা যাচ্ছে রণবীরের ‘রামায়ণ’ ছবিতেও নাকি থাকছেন তিনি। খবর রটেছে ‘রামায়ণ’-এ নাকি ববিকে দেখা যাবে কুম্ভকর্ণের চরিত্রে।
নীতিশ তিওয়ারি তৈরি করছেন ‘রামায়ণ’। এই ছবিতে ‘রাম’ চরিত্রে অভিনয় করছেন রণবীর, ‘সীতা’ সাই পল্লবী। শোনা গেছে, ‘কেজিএফ’ তারকা যশ ‘রাবণ’ হবেন। এবার রটলো ‘কুম্ভকর্ণ’ হবেন ববি দেওল।
এই নিয়ে মুখ খুলতে চাননি ছবির টিম। মুখ খোলেননি ববি দেওলও। শোনা যাচ্ছে ববি এখনও দোটানায় আছেন। আর তাই ‘হ্যাঁ’ বলতে কিছুটা সময় নিচ্ছেন অভিনেতা।
এছাড়াও শোনা গেছে ‘কৈকেয়ী’ চরিত্রে অভিনয় করবেন লারা দত্ত। তবে সেই বিষয়েও মুখ খোলেনি ‘রামায়ণ’ টিম।
সূত্র: হিন্দুস্তান টাইমস







