চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরযাত্রীর নৌকাডুবিতে শিশুসহ ৩ জনের মৃত্যু

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:৪৯ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিতে তিন বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বরের বড় ভাই উপজেলার মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রিপন (৪০), বরের শিশু ভাতিজী স্নেহা (৮) এবং হাড়িয়া গ্রামের সেলিমের ছেলে আসিফ (২০)।

জানা গেছে, বৃহস্পতিবার ছিল তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপার সাথে মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে টুটুল চৌধুরীর বিয়ের দিন। দুপুরে মাইক্রোবাসযোগে বরযাত্রী কনের বাড়িতে পৌঁছে। দুপুরের খাবার শেষে বিকেলে বরের বাড়ির কয়েকজন তরফপুর থেকে নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেয়। সামনেই একটি বিশালাকার সাপ দেখে মহিলারা চিৎকার করতে থাকলে হুড়োহুড়ি লেগে নৌকা ডুবে যায়। এই ঘটনায় বরের বড় ভাই, চাচাতো ভাইয়ের মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর কনেকে রেখেই বরযাত্রী বাড়ি ফিরে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, বিষয়টি জেনেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ডুবুরি দল যেতে পারেনি। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে কাজ করব আমরা।

তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলের মির্জাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT