কিশোরগঞ্জ

চাচা-ভাতিজার লাশসহ উদ্ধার ৩

একজন যুবক ও শিশু হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ও শিশু হাসিমুখে ছবি তুলছেন, পেছনে লাল রঙের দরজা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজা সহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ২১ সেপ্টেম্বর সকালে ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র দনে ব্রীজের কাছে তাদের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের লাশ ‍উদ্ধার করে।

উদ্ধার তিনজন হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭) ও হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)।

সিফাত ও ইয়াসিন সম্পর্কে চাচা-ভাতিজা। শামীম এক সন্তানের জনক। আগামী ২৫ সেপ্টেম্বর তার ওমানে যাওয়া কথা ছিল।

হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার সকালে ব্রীজের কাছে দু’জনের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করা হয়।

সোমবার ১৯ সেপ্টেম্বর বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচরের পুরাতন ব্রহ্মপুত্র নদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

বিষয়:নিখোঁজ নৌকা ডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…