কক্সবাজার

টেকনাফ উপকূলে নৌকা ডুবি, ২৫ রোহিঙ্গা উদ্ধার

বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা নৌকা ডুবির ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা ডুবির ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করছে বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা, ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফে শাহপরীর  দ্বীপের অদুরে বঙ্গোপসাগর দিয়ে প্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে।

শনিবার (২২ মার্চ) সকালে রোহিঙ্গাবোঝাই নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে উপকূলের দিকে অনুপ্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবিসহ স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশের অনুপ্রবেশের কালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকা ডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। রোহিঙ্গাদের উদ্ধার করার সময় এক জিন বিজিবি সদস্য নিখোঁজ হন।

তিনি বলেন, ডুবে যাওয়া নৌকা এবং ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিষয়:কক্সবাজার টেকনাফ উপকূল নৌকা ডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…