রাজনীতি

যৌথসভায় বসতে যাচ্ছে বিএনপি

বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপি’র লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জাতীয় পতাকা পেছনে রেখে বিএনপি’র লোগো সহ একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জরুরি যৌথসভা ডেকেছে বিএনপি। মঙ্গলবার (২০ মে) বেলা ২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হবে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় উপস্থিত থাকবেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিবরা।

যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব।

বিষয়:বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…