রাজনীতি

চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়া হচ্ছে, প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস

মির্জা আব্বাসের বক্তৃতা, বাংলাদেশ রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা আব্বাস চাঁদাবাজি ও বিএনপির নাম নিয়ে বক্তব্য দিচ্ছেন, পেছনে বড় ছবি ও ফুলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়া হচ্ছে। এদের প্রতিহত করতে হবে। মির্জা আব্বাসের নাম নিয়ে কেউ চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেন।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিআর সিস্টেমে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে দেশ ও জাতির সর্বানাশ করতে চাচ্ছে কিছু মানুষ।

তিনি আরও বলেন, বিএনপি ১৭ বছর যুদ্ধ করেছে নিজের ভাইদের সঙ্গে আর যুদ্ধ করতে চাই না। রাজনেতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন। দলে নতুন সদস্য নিবো তবে আওয়ামী লীগকে নয়।

বিষয়:চাঁদাবাজি বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…