চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বছর পর বিএনপি’র বর্ধিত সভা আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপি’র বর্ধিত সভা। এই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। তিনি উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তব্য রাখবেন।

আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে শুরু হবে। দীর্ঘ সময় পর এই বর্ধিত সভায় সারা দেশ থেকে বিএনপি’র নেতাকর্মীরা অংশ নেবেন। তারা দলের কাছে নিজেদের প্রত্যাশা ও মতামত তুলে ধরবেন, যা দলের ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে ভূমিকা রাখবে।

বিএনপি’র  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বর্ধিত সভার সব প্রস্তুতি রাতের মধ্যে শেষ হবে। তিনি বুধবার বিকেলে প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, সভায় অংশগ্রহণকারীদের জন্য খাওয়াদাওয়া, স্যানিটেশন, চিকিৎসা সেবা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। তিনটি অ্যাম্বুলেন্স ও একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবার জন্য।

এবারের বর্ধিত সভায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে তিন হাজারের বেশি নেতাকর্মী অংশ নেবেন। এদের মধ্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য, মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা রয়েছেন। এছাড়াও বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে, যা বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি তৈরি করেছে। এছাড়াও বিএনপি ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। কর্ম অধিবেশনে তৃণমূলের নেতারা বক্তব্য রাখবেন।

বিএনপি’র সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লো মেরিডিয়ানে’। ওই সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চার দিন পর তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবরণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT