টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মোট ১২৬টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, যা শতভাগ কেন্দ্রের গণনা সম্পন্ন হওয়ার মাধ্যমে নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারীভাবে কেন্দ্রভিত্তিক বিজয়ীর ফলাফল প্রকাশ করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ) প্রতীকে ভোট পেয়েছেন ১,৪১,৩১৮ টি ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (দাঁড়িপাল্লা) প্রতীকে ভোট পেয়েছেন ৭০,০৫১ টি ভোট।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কেন্দ্রভিত্তিক গণনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।







