চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপি কর্মী নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৪৮ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিহত বিএনপি কর্মীর ছবি, লাঠির আঘাতে আহত হন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে রাজনৈতিক তর্কের জেরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীর লাঠির আঘাতে বিএনপির স্থানীয় এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।

নিহত আব্দুর রশিদ (৪৫) একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি বিএনপির কালারমারছড়া ইউনিয়ন কমিটির সদস্য।অভিযুক্ত অমিত ইকবাল (২২) ছাত্রলীগের কালারমারছড়া ইউনিয়ন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক। ঘটনায় আটকরা হলেন, অমিত ইকবালের ভাই মো. কামরুল ও হেলাল উদ্দিন।

Banglabid

নিহতের ভাতিজা জাহেদ হোসেন বলেন, তার চাচা আব্দুর রশিদ ও অমিত ইকবাল দুইজনেই ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হলেও প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক ছিল। তারা পরস্পর আড্ডায়ও মেতে উঠতেন। সকালে বাড়ীর পাশে স্থানীয় একটি পুকুরের পাড়ে তারা আড্ডায় রাজনীতিসহ নানা বিষয়ে আলাপ করছিলেন। আড্ডার এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে হাতাহাতিতেও জড়ান।

তিনি বলেন, এসময় ঘটনার খবর পেয়ে অমিতের ভাই কামরুল সহ আরও কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা সংঘবদ্ধ হয়ে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রশিদকে আঘাত করেন। খবর শুনে আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়। এসময় আহত আব্দুর রশিদকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জেরে প্রতিপক্ষের হামলায় লাঠির আঘাতে আব্দুর রশিদ নামের একজনকে পিটিয়ে হত্যার খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত অমিত ইকবালের বাড়ি ঘেরাও করে দুইজনকে ধরে পুলিশের কাছে তুলে দেয়।

Reneta

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি। ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরল ধাতু-চুম্বক রপ্তানি স্থগিত করল চীন, সমস্যায় যুক্তরাষ্ট্র

পরবর্তী

নতুন বাজেট নিয়ে যে চিন্তাভাবনা অন্তর্বর্তী সরকারের

পরবর্তী
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাজেটের গুরুত্ব বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বাজেট নিয়ে যে চিন্তাভাবনা অন্তর্বর্তী সরকারের

নববর্ষ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নববর্ষ উদযাপন

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT