গণতন্ত্রের ধারা যেন ব্যহত না হয় এমন সংস্কার চায় বিএনপি: রিজভী

বিএনপি নেতা রিজভী গণতন্ত্রের ধারা রক্ষার জন্য বক্তব্য দিচ্ছেন, যা দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের ধারা ব্যহত না করে রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার চায় বিএনপি। তিনি বলেন, সংস্কার চলবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর মিরপুরে বিইউবিটির দুই শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনো সক্রিয়। এছাড়া তার আমলে করা বিভিন্ন চুক্তিগুলো কেনো জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না, সে প্রশ্নও থেকে যাচ্ছে। ফলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই।
বিএনপির নেতারা বলেছেন, আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম আরো ফলপ্রসূ হবে। তারা জানিয়েছেন, দলকে সংগঠিত করার পাশাপাশি আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াচ্ছেন বিএনপি নেতারা।





