বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর তাঁর জানাজার নামাজে অংশ নেন রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। বিএনপি’র বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন। শোক জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস।






