বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাব

আলতাফ হোসেন চৌধুরীকে আটক করার সময়ের ছবি, তিনি সাদা পাঞ্জাবি পরেছেন এবং সানগ্লাস পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন বিমান বাহিনী প্রধান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাব।
রোববার (৫ নভেম্বর) ভোরে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মো. আল-আমীন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে জানান: টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






