চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ ডিসেম্বর কনসার্ট করবে বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতারা ১৬ ডিসেম্বর কনসার্টের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনদেশী সংস্কৃতি পরিহার করে দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেয়ার লক্ষ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কনসার্ট করবে বিএনপি।

আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাঙালি বিজয় দিবস উদযাপন করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় পাকিস্তানকে বিদায় করার উদ্দেশ্য ভারতের গোলামী করার জন্য নয় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এসব দেশের সংস্কৃতিকে বিদায় জানাতে হবে। ভিনদেশি সংস্কৃতি বিদায় করতেই ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পালিয়ে যাওয়া পক্ষ ভিনদেশের সঙ্গে যুক্ত হয়ে যে ষড়যন্ত্র করছে তা রুখতে সংগঠনটি কাজ করবে।

সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

জুলাই ২৯, ২০২৬

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬

২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসব

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT