চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা জানালো বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পূর্ণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (২৪ মে) রাত ৯টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে তারা এ কথা বলেন।

বৈঠকে তিনটি বিষয় প্রধান্য পেয়েছে উল্লেখ করে নেতারা বলেন, নির্বাচন, সংস্কার ও বিচার এই তিনটি মূল এজেন্ডা নিয়ে আজকে আলোচনা হয়েছে। তবে আমরা পূর্বে অবগত না থাকায় লিখিত বক্তব্য উপস্থাপন করেছি।

বৈঠক করে বিএনপি সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, এখনো প্রতিক্রিয়া জানানোর সময় হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ের পর প্রতিক্রিয়ার বিষয়ে জানা যাবে। তখন সন্তুষ্ট কিনা বলতে পারবো। এখন আমাদের দাবি উপস্থাপন করা হয়েছে।

চলমান রাজনৈতিক সংকট নিয়েও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, বিএনপি কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। বরং বর্তমান সরকারকে প্রথম দিন থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে বিএনপি।

তারা বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে। তাই আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। ফলে এই সরকারের আমলে আওয়ামী লীগের বিচার অসম্পন্ন থাকলে বিএনপি ক্ষমতা গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পন্ন করবে।

বিএনপি নেতারা জানান, নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টাকে বাদ দেওয়ার জন্য আজকেও তারা লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

Reneta

নির্বাচন বিষয়ে তারা বলেন, যেকোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপির সঙ্গে বৈঠকের পরে জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকবিএনপিবৈঠক শেষে বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT