নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে সংলাপের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে সংলাপের জন্য বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তৃতা।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নিরপেক্ষ সরকার নিয়ে যে কোন সংলাপের জন্য প্রস্তুত বিএনপি মির্জা ফখরুল।
নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ।
ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন। তার জীবন বাঁচাতে বিদেশে চিকিৎসার দাবি জানাই। ইচ্ছাকৃত ভুল চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, সরকার আইনের নামে যা করছে, তা বেআইনি। নিপীড়ন ও নির্যাতনের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নজিরবিহীন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





