চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় বিএনপির বিক্ষোভ: ককটেল বিস্ফোরণ, বিজেপি কার্যালয় ভাঙচুর

মো: হারুন উর রশিদ মো: হারুন উর রশিদ
৬:৪৬ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ভোলা, রাজনীতি
A A
জনতা জমায়েত, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা-১ আসনে বিএনপি ও বিজেপি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

সোমবার ২৯ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ভোলা-১ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। একই আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তবে পার্থকে জোটের মনোনয়ন দেওয়া হয়েছে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে বিএনপির সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন।

Banglabid

বিক্ষোভ মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ঘুরে নতুন চত্বরে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে ব্যাপক তছনছ চালায় এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর লিফলেট উড়িয়ে উল্লাস করে বিএনপির কর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন বিজেপির নেতাকর্মীরা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বিএনপিবিজেপি কার্যালয় ভাঙচুরভোলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতালি প্রবাসীদের ভাষাগত ও আইনগত জটিলতা নিরসনে উনাসের যাত্রা শুরু

পরবর্তী

‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পাওয়া একটি ইতিবাচক দিক’

পরবর্তী
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অধ্যাদেশের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পাওয়া একটি ইতিবাচক দিক’

বাংলাদেশ ক্রিকেটাররা একসঙ্গে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের দাম ১৮ কোটি উঠলেও অবাক হতেন না তাসকিন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT