চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি এবার ক্ষমতায় আসলে বাংলাদেশটা গিলে খাবে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবার ক্ষমতায় আসলে বাংলাদেশটা গিলে খাবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে স্বাধীনতার চেতনাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। স্বাধীনতার আদর্শকে পদদলিত করেছে। ক্ষমতায় থাকতে গণতন্ত্র গিলেছে, বিদ্যুৎ গিলে খেয়েছে, এবার ক্ষমতায় আসলে, পুরো বাংলাদেশটাকে গিলে খাবে।

বৃহস্পতিবার যশোর স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেঈমানের দল; খুনির দল, তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বড় লোকের বাড়িতে কুকুর থাকে আর দরজায় লেখা থাকে কুকুর হতে সাবধান। ঠিক তেমনি এখন বিএনপি হতে সাবধান। বিশ্বাস ঘাতকের অপর নাম জিয়াউর রহমান।

তিনি বলেন, পলাশী যুদ্ধের সেনাপতি ছিল ইয়ার লতিফ আর ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যকাণ্ডের সেনাপতি ছিল জিয়াউর রহমান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায়না। বিএনপি কোন মুখে গণতন্ত্র, আইনের শাসন, নির্যাতনের কথা বলে!

Reneta

তিনি বলেন, ‘কষ্ট মানুষের আছে। শেখ হাসিনা নিজেও কষ্ট পাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কয় ঘণ্টা ঘুমান? বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা। আমরা ভাগ্যবান পঁচাত্তর পরবর্তীকালে বাংলাদেশে এত ভালো-সৎ মানুষ, রাজনীতিতে এত পরিশ্রমী মানুষ আর একজনও আসেনি। কাজেই বাংলাদেশকে বাচাঁতে হলে আওয়ামী লীগকে বাচাঁতে হবে, আর শেখ হাসিনাকে বাচাঁতে হবে। আগামী নির্বাচনে নৌকা বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।’

নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এবার আগুন সন্ত্রাস করতে আসলে আমরা ছাড় দেবনা। ওদের অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে নৌযানে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে নিহত ২

জুলাই ১, ২০২৬

হামে নতুন আক্রান্ত ও মৃত্যু কমছে, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT