চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওয়া ভবন ফিরে পেতে বিএনপির আন্দোলন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: তারেকের হাওয়া ভবন ফিরে পেতে বিএনপির আন্দোলন চলছে।

তিনি বলেন, তারেক রহমানকে নাকি বিপ্লবের মাধ্যমে ঢাকা নিয়ে আসবে। এয়ারপোর্টে দাওয়াত দিচ্ছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিল, আর রাজনীতি করবে না। এই তারেক রহমানকে ফিরিয়ে আনবে। হারানো ক্ষমতা ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। আসলে তারেকের হাওয়া ভবন ফিরে পেতে বিএনপির আন্দোলন চলছে।

টাঙ্গাইল স্টেডিয়ামে দলের ত্রিবার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগনকে সরকার পতনের উষ্কানি দিচ্ছে। তের বছরে ১৩ মিনিটও আন্দোলন দেখিনি। শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া আজ মুক্ত। বিএনপি বেগম জিয়ার জন্য একটা মিছিলও করতে পারেনি। তের বছরও পারেনি, এখন সরকার পতনের আন্দোলন করবে। বিজয় মিছিল করবে, খালেদা জিয়াকে নিয়ে নাকি ১০ ডিসেম্বর বিজয় মিছিল করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশে করে তিনি বলেন, আপনারা খালেদা জিয়াকে মুক্ত করবেন বলছেন। তিনি তো মুক্তই। তাকে নিয়ে তো আপনারা একটা মিছিলও করতে পারেননি। খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করবেন না, বেশিও বুঝবেন না।

আগয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে জনতার সাগরের গর্জন শুনতে পাবে বিএনপি। ভোট চুরি, ভুয়া ভোটার তৈরি, ভোট জালিয়াতি, লুটপাট, দুর্নীতি ও নারী নির্যাতনকারী বিএনপির বিরুদ্ধে এবার খেলা হবে।

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের আশা বাদ দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামীতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

Reneta

তিনি বলেন, বিএনপির আমলে মানুষ ঘরে থাকতে পারেনি। এখন মানুষ শান্তিতে থাকতে পারে। বাঁশের লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে রাস্তায় নামবেন তা হবে না। বরিশাল ও রংপুরে বস্তা বস্তা টাকা দিয়ে মানুষ নিয়ে গেছেন। ১০ লাখ মানুষের কথা বলেন! অথচ সমাবেশে তো আপনাদের চেয়ার ফাঁকা থাকে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পয়সা খেয়ে কমিটি করা লোকদের আওয়ামী লীগের প্রয়োজন নেই। এসব কর্মকাণ্ড যারা করেন নিজেকে সংশোধন করে ভালো হয়ে যান। কমিটিকে ঘিরে পদ বাণিজ্যের কথা যেন না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন, তাও চলবে না। এবার তদন্ত করে খোঁজ-খবর নেব। নতুন নেতা আসতে দেন। বসন্তের কোকিল আছে, দুঃসময়ের লোক নেই। কে কী করে তা শেখ হাসিনাও জানেন।

বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি, এডভোকেট কামরুল ইসলাম এমপি, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।

সম্মেলনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের সংসদ সদস্যসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কাউন্সিলরদের সমর্থনে পুনরায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার ঘোষণা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT