চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাউল করলে খবর আছে, কোনো তদবির করা হবে না: ওবায়দুল কাদের

আলাউদ্দিন শিবলু আলাউদ্দিন শিবলু
৭:২৩ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
জনপদ, নোয়াখালী, রাজনীতি
A A
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: ভোটারদের হুমকি-ধামকি দেওয়া যাবে না। নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। কোন তদবির করা হবে না।

নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের বলেন: বিএনপির আন্দোলন ভুয়া, অবরোধ ভুয়া, ধর্মঘট ভুয়া।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

Banglabid

ওবায়দুল কাদের বলেন: ২৮ তারিখ আওয়ামী লীগ পালিয়ে যাবে, শেখ হাসিনা পালিয়ে যাবে বলেছিল। কিন্তু সেদিন বিএনপি নিজেরাই ২৮ তারিখ পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে। বিএনপি পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কারাগারে তো তারাই থাকবে। তারা ফৌজদারি অপরাধ করেছে। ফাইনাল খেলা হবে ৭ জানুয়ারি।

তিনি বলেন: আওয়ামী লীগ কোন অপশক্তির নৈরাজ্যকে ভয় পায় না। যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

এসময় কাদের বলেন: বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে নির্বাচনকে বাঁচাতে হবে। দেশ রক্ষার্থে সংবিধান মানতে হবে। স্বাধীনতা রক্ষা করতে আওয়ামী লীগকে রাখতে হবে।

Reneta

এর আগে ওবায়দুল কাদের তার মা-বাবার কবর জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এটি ছিল ওবায়দুল কাদেরের প্রথম পথসভা। সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননোয়াখালী-৫বিএনপি ভুয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাউথ এশিয়ার খেলোয়াড় দ্বিগুণ বাড়াতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া

পরবর্তী

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নতুন কমিটি

পরবর্তী
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নতুন কমিটির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নতুন কমিটি

বহু ভোটার কেন্দ্রে যাচ্ছেন, উন্মুখ হয়ে ভোট দিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রে যেতে ভোটাররা উন্মুখ হয়ে আছে: বাহাউদ্দিন নাছিম

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT