বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন, জানালেন মির্জা ফখরুল

বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করছেন দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, microphones ও ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: বিএনপি ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে তারেক রহমান হবেন। নেতৃত্ব নিয়ে বিএনপির কোন সমস্যা নেই।

বুধবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন- বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কে? তার জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: যেই সরকার পদ্মায় বেগম খালেদা জিয়া আর ড. মুহাম্মদ ইউনুসকে চুবাতে চায়, সেই দুর্নীতিবাজ সরকারের আমন্ত্রণে আমরা কখনোই যাবো না।

এসময় দেশে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে দলটির ত্রাণ ও সচেতনতা কার্যক্রম তুলে ধরা হয়।

বিষয়:BNP khaleda Zia খালেদা জিয়া তারেক রহমান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…