চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতাদের বক্তব্য তোতা পাখির শেখানো বুলির মতো: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
তথ্যমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য তোতা পাখির শেখানো বুলির মতো।

তিনি বলেন, ‘তোতা পাখি যেমন শিখিয়ে দেয়া কথার বাইরে কিছু বলতে পারে না, খন্দকার মোশাররফ সাহেবসহ সব বিএনপি নেতার কথাই সেই তোতা কিম্বা ময়না পাখির মতো গৎবাঁধা। ১৪ বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছে, কোনো নতুনত্ব নেই। আসলে এই ১৪ বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।’

দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় শেষে সাংবাদিকরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাম্প্রতিক নানা মন্তব্য নিয়ে প্রশ্ন করলে এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘আমরা ৩০ ডিসেম্বর পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছি না, তবে আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরে বিভিন্ন স্পটে পাহারায় থাকবে। আপনারা দেখেছেন অতীতে তারা রাজনীতির কর্মসূচির নামে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে। এমন কি গত ১০ ডিসেম্বর কর্মসূচিকে সামনে রেখে তারা ঢাকা শহরে তান্ডব তৈরির চেষ্টা করেছে, যদিও পুরোপুরি সফল হয়নি।

এরপরও গাড়িতে আগুন দিয়েছে, ঢাকার বাইরে চট্টগ্রামসহ অন্যান্য জায়গাতেও একই ধরণের বিশৃঙ্খলা-তান্ডব সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তাদের কর্মসূচি হলেই তো জনগণ একটু ভীত-সন্তস্ত্র থাকে।’

মন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে, থাকা যাতে দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে। সে জন্য আমাদের দল সারা ঢাকা শহর জুড়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে সতর্ক পাহারায় থাকবে।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কম ভোট পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘সেখানে ভোট সুষ্ঠু হয়েছে, খুবই সুন্দর নির্বাচন হয়েছে এবং সব প্রার্থীই সন্তোষ প্রকাশ করেছেন। যেহেতু কাউন্সিল পদে বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থকরা নির্বাচিত হয়েছেন কিন্তু আবার মেয়র পদে আমাদের প্রার্থী কম ভোট পেয়েছেন সুতরাং সেখানে দুর্বলতা কোন জায়গায় কিম্বা হিসাব কোন জায়গায় সেটা সহজেই অনুমেয়।’

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবলের শিরোপা জিতল শ্রীলঙ্কা নারী দল

পরবর্তী

গণমিছিল বিষয়ে সংবাদ সম্মেলনে যা জানালো বিএনপি

পরবর্তী
বিএনপি নেতার গণমিছিল বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমিছিল বিষয়ে সংবাদ সম্মেলনে যা জানালো বিএনপি

সয়াবিন তেলের বোতলগুলো দোকানে সাজানো রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

সর্বশেষ

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT