রাজনীতি

কূটনীতিকদের সাথে বিএনপি নেতাদের ইফতার

বিএনপি নেতারা কূটনীতিকদের সাথে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা কূটনীতিকদের সাথে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার পার্টির আয়োজন করে বিএনপি।

ইফতার পূর্ব মুহূর্তে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে।

তিনি বলেন, গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ।

এতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানিলোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টেবিলে বসে ইফতার করেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশার প্রণয় কুমার ভার্মা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল উলিয়াম মিলার ছাড়াও রাশিয়া, জাপান, কানাডা, সংযুক্ত আবর আমিরাত, নরওয়ে, সুইডেন, স্পেন, ফ্রান্স, ইতালী, দক্ষিন কোরিয়া, নেপাল, ইরাকসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেন।

বিষয়:ইফতার বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…