খালেদা জিয়াকে দেখতে গেলেন বিএনপি নেতারা

খালেদা জিয়া হাসপাতালে ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন, তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বাসায় গিয়েছেন দলটির সিনিয়র নেতারা।
আজ রাত ৮টার দিকে গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সেলিমা রহমান, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও নজরুল ইসলাম খান খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। পরে রাত সাড়ে ১০টায় তারা সেখান থেকে বেরিয়ে আসেন।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শুভেচ্ছা বিনিময়কালে দেশের রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






