রাজনীতি

বিএনপি থেকে শাহজাহান ওমরকে বহিষ্কার

শাহজাহান ওমর, বাংলাদেশি রাজনীতিবিদ, পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজাহান ওমর, বাংলাদেশি রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরা, হাসিমুখে ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হলো।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বলে গণমাধ্যমকে নিজেই জানান।

বিষয়:বিএনপি নেতা শাহজাহান ওমরকে বহিষ্কারশাহজাহান ওমর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…