অপরাধ

নাশকতার অভিযোগে বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫

বিএনপি নেতা নবী উল্লাহর পোর্ট্রেট ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার অভিযোগে বিএনপি নেতা নবী উল্লাহর পোর্ট্রেট ছবি, পেশাদার পোশাক পরা, বাংলাদেশের রাজনৈতিক নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাশকতার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।

শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি।

তিনি জানান, নাশকতার অভিযোগে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বিষয়:ডিবি পুলিশ নাশকতা বিএনপি নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…