বিএনপির কোনো কর্মসূচিতে বাধা না দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের যৌথ সভায় যুক্ত হয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ও ঘেরাও করতে আসে, তাহলেও বাধা না দিয়ে চা খাওয়াবেন তিনি। বক্তৃতায় দলীয় নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য ভালোবাসার রাজনীতি করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।






