বাংলাদেশ

ধ্বংসযজ্ঞের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে: সাংবাদিক নেতৃবৃন্দ

সাংবাদিক নেতৃবৃন্দের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিক নেতৃবৃন্দ ধ্বংসযজ্ঞের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা আন্দোলনের নামে সম্প্রতি দেশজুড়ে ধ্বংসযজ্ঞে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা বলেছেন, এই ধ্বংসযজ্ঞের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে। 

শনিবার (২৭ জুলাই) দুপুরে ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’র আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি এ দাবি জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ইউনিটি ও জাতীয় প্রেসক্লাবের নেতারা।

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সরকারি স্থাপনায় হামলাকারীদের কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা।

দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সরকারকে আরও দূরদৃষ্টি সম্পন্ন ও বিচক্ষণ হওয়ার পরামর্শ দেন তারা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ ও ১৯ জুলাই সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। হতাহত হয়েছেন শিক্ষার্থী, পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বহু মানুষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাংবাদিকও। সহিংসতায় সরকারি-বেসরকারি বহু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়:বিএনপি-জামায়াত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…