প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে বিএনপি আবার সাধারণ মানুষের ক্ষতি বা জাতীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম রেল অংশের দুইলেন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল, তারা সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।







