চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল: সালাহউদ্দিন আহমেদ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:২৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
সালাহউদ্দিন আহমেদ জনসভায় ভাষণ দিচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের চকরিয়া উপজেলায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

বিএনপি স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

আজ শুক্রবার ৫ ডিসেম্বর সকালে চতুর্থ দিনের মতো চট্টগ্রামের চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ত্যাগ, শহীদদের রক্ত ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান শপথ। বিএনপি বিশ্বাস করে, আগামী দিনে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Banglabid

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে-কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ-সার এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা হবে। সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, যেন কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে প্রদান করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা চালু করা হবে; এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি দাবি করেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল এবং দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Reneta

এদিকে সালাহউদ্দিন আহমদের জনসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামে। আর জনসংযোগে ভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এছাড়া তিনি পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডের শিকার ৭ পরিবাকে আর্থিক সহায়তা প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ২০২৫বিএনপিবিএনপির সালাউদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT