জনপদ

বিএনপি নির্বাচন বর্জন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: বরিশাল মেয়র প্রার্থী তাপস

তাপস সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য প্রার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল মেয়র প্রার্থী তাপস সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সাংবাদিক ও প্রার্থীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচন বর্জন করায় আমি মনে করি তারা সঠিত সিদ্ধান্ত গ্রহন করেছে। সরকার ও নির্বাচন কমিশনার নির্বাচনে জনগণের সাথে ডিজিটাল নাটক মঞ্চায়ন করেছে। অন্যদিকে ফলাফল পর্দার পিছনে বসে করেছে। নির্বাচন কমিশনার জনগণের সাথে যে, প্রতারনা করেছে তা মেনে নিতে না পারার কারণে আমি সিইসির পদত্যাগসহ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখান করছি।

মঙ্গলবার ১৩ জুন সকাল ১১ টায় নগরীর অক্সফোর্ড মিশনরোডস্থ লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথাগুলো বলেন।

তিনি বলেন, সিটি নির্বাচনে প্রশাসন, কেন্দ্র কেন্দ্র রিটানিং অফিসারসহ প্রিজাইডিং অফিসাররা আমার এজেন্ডদের নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের সময় বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপন করেছে আমার নির্বাচনে ক্ষতিগ্রস্থ করেছে। আমি এ সংক্রান্ত অভিযোগ করে শুরু থেকে নির্বাচন দিন পর্যন্ত কোন প্রতিকার পাই নাই।

নির্বাচনে অংশ্রগ্রহণ করা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর উপর হামলার সম্পর্কে তিনি বলেন, ইসলামি আন্দোলনের মেয়র প্রার্থীর উপর যে ন্যাক্কারজনক হামলা করেছে আমি তার প্রতি নিন্দা জানিয়ে দ্রুত এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচন পরিচালনাকারী শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড. এম.এ জলিল, মহানগর জাতীয় পার্টি নেতা আকতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়:বরিশাল সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…