চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনমুখী জনগণ দেখে বিএনপি উন্মাদ হয়ে গেছে: নানক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
জনতার সমাবেশে বিএনপি নেতা জনতার সাথে সংস্পর্শে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির চোরাগোপ্তা হামলার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন যারা প্রতিহত করছে তারা আসলে অদৃশ্যমান। জনগণ নির্বাচনমুখী হয়ে গিয়েছে। এই কারণেই তারা উন্মাদ হয়ে গেছে। তারা যে কোন কিছুই করুক না কেন জনগণ নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়েছে। তারা চোরাগুপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করতে পারবে না।

শুক্রবার ২২ ডিসেম্বর সকালে সংসদীয় আসনের ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি একথা বলেন। এসময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৩ নং ওয়ার্ডে শিয়া মসজিদ রোড, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকা, কাটাশুর, কাদেরিয়া হাইজিং এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সকাল ১০টার পর তিনি শিয়া মসজিদ এলাকা থেকে এই প্রচারণা শুরু করেন। এ সময় কয়েক দফা তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার অভিমত ব্যক্ত করেন। পরে দুপুরে কাদেরিয়া হাইজিং সোসাইটি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এরপর পুনরায় বসিলাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বহর নিয়ে নির্বাচনি প্রচারণা করেন।

Banglabid

অদৃশ্য চোরাগুপ্তা হামলার চালিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না দাবি করে জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন যারা প্রতিহত করছে তারা আসলে অদৃশ্যমান। জনগণ নির্বাচনমুখী হয়ে গিয়েছে। এই কারণেই তারা উন্মাদ হয়ে গেছে। তারা যে কোন কিছুই করুক না কেন জনগণ নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়েছে। তারা যতই চোরাগুপ্তা হামলা করুক। নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণ শেখ হাসিনার পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারি যে ভোট, এই ভোটের দিন এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে।

সবাইকে ভোটের মাঠে সহিংসতা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আবেদন জানাবো, সবাইকে অত্যান্ত শান্তিপূর্ণ – সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করার জন্য।

Reneta

তিনি আরও বলেন, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-১৩ আসনের সাবেক এমপি নানক বলেন, জনগণ অতীতের মতো এবার নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে এই বিশ্বাস আমার আছে।

এসময় তার বহরের অনুসারী জয় বাংলা স্লোগান দিয়ে নৌকার পক্ষে উৎসবমুখর পরিবেশে নির্বাচনি প্রচারণায় অংশ নেন। রাস্তার দুই পাশে অবস্থিত বাসাবাড়ির দিকে হাত নেড়ে সালাম জানিয়ে ভোট প্রার্থনা করেন ঢাকা-১৩ আসনে নবম ও দশম জাতীয় সংসদের এমপি নানক।

নির্বাচনি প্রচারণায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাহাঙ্গীর কবির নানক
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT