চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A
বিএনপি ও রাজনীতি নিয়ে আলোচনা করছে বাহাউদ্দিন নাছিম. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। তারা সন্ত্রাস ও সন্ত্রাসী দলকে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এখন আর বিএনপি জামায়াতের মতো দুর্নীতিবাজ দলকে সমর্থন করে না।

বুধবার ( ১২ এপ্রিল) দুপুরে ডেমরা চৌরাস্তায় ডেমরা থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এখনও বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির কথা ভাবতে পারে না। বাংলাদেশর মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ও দুঃখ দূর করার মত কোন কাজ তারা করে না। রাজনীতি হলো দেশের জন্য, দেশের মুক্তি ও মর্যাদার জন্য, বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করার জন্য হলো রাজনীতি যা বিএনপি করতে পারে না। দেশের প্রতি তাদের কোন আস্থা নেই। দেশের মানুষ এসব অপকর্মের জন্য তাদের প্রত্যাখান করেছে। তাদের দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের জন্য দেশের মানুষ তাদের ঘৃণা করে। এরা অগ্নি সন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করে।

Banglabid

বাহাউদ্দিন নাছিম বলেন, হাওয়া ভবনের কর্ণধার, সন্ত্রাসীদের গডফাদার, খুনি তারেক রহমান আজকে দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর বিএনপি নেতারা দেশে বসেই বিদেশীদের কাছে ধরনা দেয়। তারা বিদেশীদের কাছে মিথ্যা কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তারা দেশের মূল্যবোধকে ধ্বংস করার জন্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করার জন্য সব চেষ্টাই করছে। তাদের এই ব্যর্থ রাজনীতি আমাদের প্রতিহত করতে হবে।আমরা আগামী নির্বাচনে দেশের মানুষকে সাথে নিয়ে ভোটের মাঠে এদেরকে উপযুক্ত জবাব দেব। তারপরও আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলকে আহ্বান জানায়।

তিনি বলেন, বিএনপি মানুষের লাশ নিয়ে স্বার্থের রাজনীতি করে। মানুষকে জিম্মি করে, ভয় দেখিয়ে, পুড়িয়ে তারা যে আন্দোলন করে এটা আন্দোলন সংগ্রামের পথ নয়। জাতির পিতা আন্দোলন সংগ্রাম করেছেন মানুষকে সাথে নিয়ে ও মানুষের শক্তিতে বলিয়ান হয়ে। জাতির পিতা সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে পথে প্রান্তরে, গ্রামে, সর্বত্র ঘুরে বেড়িয়েছেন। মানুষের কাছে গিয়েছেন। তিনি মানুষকে ভোটের অধিকারের কথা এবং মুক্তি ও গণতন্ত্রের কথা বলেছেন।দেশপর মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে। বাংলার মাটিতে জাতির পিতার খুনিদের বিচার হয়েছে। আর যাতে কোন অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শক্তি দেশের গণতন্ত্রের উপর আঘাত আনতে না পারে তার জন্য দেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন,জাতির পিতা সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন।মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদের এই অঞ্চলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছেন। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। পাকিস্তান দেউলিয়া হয়ে গিয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশ আজ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমাদের নেত্রীর সুদক্ষ পরিচালনায় আমরা যথেষ্ট ভালো আছি।

Reneta

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা অনেকটাই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছি। আমাদের এই সংকট কাটিয়ে উঠার পরও রমজানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কোন ইফতার আয়োজন করেননি। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে কোন রাজনৈতিক দল রমজানে আন্দোলন, সংগ্রাম বা কোন কর্মসূচি গ্রহণ করেনি। অতীতে কোন বিরোধীদল এমন কর্মসূচি নেয়নি। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমাদের উপর এত অত্যাচার হওয়ার পরেও আমরা রমজানে কোন কর্মসূচি দেই নাই। কারণ যাতে রমজানে মানুষ একটু ভালো থাকে। রমজানের পবিত্রতা রক্ষা হয়। অথচ বিএনপি জামাত রমজানে রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচির নামে মানুষকে কষ্ট দিচ্ছে। তারা সরকার উৎখাতের জন্য নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশের মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা লুটে যায়।

ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপি ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি সরফুদ্দিন আহমেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবাজারে ব্যবসায়ীদের দেওয়া হবে ২ কোটি টাকা অনুদান: মেয়র তাপস

পরবর্তী

মুশফিক-তাইজুল-সাকিব-ইবাদত, র‍্যাঙ্কিংয়ে সবারই উন্নতি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বলিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-তাইজুল-সাকিব-ইবাদত, র‍্যাঙ্কিংয়ে সবারই উন্নতি

জীবন ও মাহতিমের সঙ্গে ঈদ উপহার পেয়ে খুশি পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন-মাহতিম জুটির ঈদ উপহার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT