রাজনীতি

বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান বক্তৃতা দিচ্ছেন, বেশ কয়েকজন উপস্থিত আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল ইসলাম খান একটি মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, পাশে অন্য নেতারা উপস্থিত আছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারের সংস্কার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও নির্বাচনের রোডম্যাপ নির্দিষ্ট না করার সমালোচনা করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না। সংস্কার খায় না মাথায় দেয়। শুধু বলেন সংস্কার। দেশ সংস্কার করেছে জিয়াউর রহমান, তিনি বাড়ি বাড়ি গেছেন, খালেদা জিয়া মাইলের পর মাইল কাজ করেছেন। তাই দেশ সংস্কার একমাত্র বেশি করেছে বিএনপি। আর বিএনপির ৩১দফা ঘোষণার মধ্যেই সকল সংস্কারের কথা বলা আছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, অসংখ্য খুন করেছে, গুম করেছে। জুলাই আন্দোলনে আমাদের চারশোর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা বিএনপি ১ দফা আন্দোলন শুরু করেছি। আমরা স্বৈরাচার পতন করেছি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, শেখ হাসিনা সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আদেশ দিয়েছিল। কী রকম ভয়াবহ নির্যাতন করেছে, যারা আপনারা যারা দেখেন নাই তারা বুঝবেন না। কী ভয়াবহ নির্যাতন আমাদের ওপর করেছে। আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম তারপরেও আমার ওপর নির্যাতন চালায়। এমন করে আঘাত করতে যে ডিল মেশিং দিয়ে পায়ের হাঁটু ছিদ্র করে দিত। একটি কথা বলতে চাই অত্যাচারীদেরকে কখনও আল্লাহ ক্ষমা করেননি, শেখ হাসিনাকেও ক্ষমা করবে না।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সংবর্ধনা প্রমাণ করেছে বিগত সরকার এই মাটির সন্তান পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে ১৭ বছর বিনা কারণে খুনি হাসিনা কারাবরণ করে রেখেছিলে। এই খুনি হাসিনা, অসংখ্য আলেমদের খুন করেছে, গুম করেছে, আমার ভাই পিন্টুকে গুম করে কারাগারে রেখে মনে করছিলে বিএনপিকে দামিয়ে রাখবে, তা হয়নি। এই টাঙ্গাইলের মাটি থেকে বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে কখনেও আর খুনি হাসিনার জায়গা হবেনা।

বিষয়:নজরুল ইসলাম খান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…