চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি’র মুখে মানবাধিকারের কথা শোভা পায় না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির গতানুগতিক কর্মসূচি তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না। তাদের কথায় মনে হয় তারা মানবাধিকার ও বিশ্ব মোড়লদের সোল এজেন্ট।

মানবাধিকার লঙ্ঘনকারীরাই এদেশে মানবাধিকারের পক্ষে বেশি সোচ্চার উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকারের কথা বলতে হলে বলতে হবে ফিলিস্তিনের কথা, সেখানে কিভাবে মানবাধিকার লংঘন হচ্ছে। ফিলিস্তিনে ১৮ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে ৮ হাজার শিশু ও ৫ হাজার নারী। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরিতির প্রস্তাবে একমাত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভেটো দিলো।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল দুষ্ট ছেলে। সেই সন্তানের জনক যুক্তরাষ্ট্র। আজ মানবাধিকার যাদের হাতে ভুলুন্ঠিত তারাই আবার মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার।

ওবায়দুল কাদের বলেন, এদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনে যে নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে তার নজির কোথাও নেই। আজ ইসরায়েল যা করছে তেমন ঘটনা ঘটিয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিলো।

একপ্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে এখনো আসন ভাগাভাগির বিষয়ে সময় আছে। ২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী জনসভা শুরু করবে আওয়ামী লীগ জানান তিনি।

Reneta

পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাজার ওঠা নামা করে, এটাও তেমনি ঘটনা। সব ঠিক হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেররাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT