গণসংযোগকালে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ-ক্ষোভ ও নিন্দা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগের সাথে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একইসাথে এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) মির্জা ফখরুল ইসলাম তাৎক্ষণিকভাবে এই দাবি জানান।
আজ চট্টগ্রাম-৮ আসনের হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এসময় হঠাৎ করেই গুলির ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ হাতে গুলিবিদ্ধ হন। সারোয়ার বাবলা নামে একজন মারা যান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






