রাজনীতি

ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে: বিএনপি

বিএনপি নেতাদের গণসমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা গণসমাবেশে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া কর্মীরা তাদের প্রশ্ন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার আন্দোলনে যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা যেন ফিরে না আসে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ রোববার (৩ নভেম্বর) চট্টগ্রামের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে হবে।

এ সময় চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে চান তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেয়ার পরই শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা।

বিএনপি নেতারা বলেছেন, ধৈর্য ধারন করে সবাইকে সংগঠিত থাকতে হবে।

বিষয়:জিয়াউর রহমানের সমাধি ডা. শাহাদাত হোসেন ফ্যাসিবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…