লন্ডন থেকে ফিরে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি আরো বলেছেন, সংস্কারের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অনেক সময় রয়েছে, এছাড়া নির্বাচিত সরকারও সংস্কার করবে। নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করার পরই জাতি নির্বাচনী টানেলে প্রবেশ করবে বলেও মন্তব্য করেছেন তিনি।







